বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলাকে অবিলম্বে পৌরসভা ঘোষনার দাবিতে মানববন্ধন করেছে শ্রীনগর পৌরসভা বাস্তবায়ন কমিটি। গতকাল শুক্রবার সকাল ১০ টার সময় উপজেলার শ্রীনগর-মুন্সীগঞ্জ সড়কের শ্রীনগর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর পৌরসভা বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কেএম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী শাহাদাৎ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল আলীম বিক্রমপুরী, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকি মামুন, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ রেদোয়ান ইসলাম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সুমন, সদস্য মুফতী নূরুল আলম, মোকলেছুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে সংগঠনের উপস্থিত নেতারা জানান, মুন্সীগঞ্জ জেলার প্রাণের শ্রীনগর উপজেলাকে অবিলম্বে পৌরসভা ঘোষনার দাবিতে শংস্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করেন ও পৌরসভা বাস্তবায়নের লক্ষে এক বিশেষ মোনাজাতে দোয়া করা হয়।