মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শৈশবের বন্ধনে বাঁধা এক আবেগঘন মিলনমেলা

শৈশবের বন্ধনে বাঁধা এক আবেগঘন মিলনমেলা

মনজুর আহমেদ চট্টগ্রাম থেকে ॥ শুক্রবার শৈশবের বন্ধুদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এক স্মরণীয় ও আবেগঘন পিকনিক। জীবনের ব্যস্ততা, পেশাগত দায়িত্ব আর দূরত্ব পেরিয়ে দেশের নানা প্রান্ত থেকে বন্ধুরা একত্রিত হয় টোল রোড এলাকার সাহেব বাবুর রেস্টুরেন্টে। এই মিলনমেলা যেন সময়ের স্রোত উল্টে সবাইকে ফিরিয়ে নিয়েছিল শৈশবের নির্ভেজাল দিনগুলোতে।

ডাক্তার, সচিব, ব্যাংকার ও ব্যবসায়ী ভিন্ন ভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হলেও বন্ধুত্বের টানেই সবাই এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পিকনিকের গেঞ্জি স্পন্সর করেন কানাডা প্রবাসী বন্ধু এহসান, যা আয়োজনে যোগ করে বাড়তি আনন্দ ও কৃতজ্ঞতার আবেশ। দিনের শুরু হয় একটি প্রানবন্ত ক্রিকেট ম্যাচের মাধ্যমে। এরপর সারাদিন জুড়ে ছিল মুখরোচক খাবার, প্রাণখোলা আড্ডা, ইনডোর গেমস, কুইজ প্রতিযোগিতা এবং অফুরন্ত হাসি-আনন্দ।

সন্ধ্যার পর মিউজিকের তালে তালে নাচ ও বারবিকিউ আয়োজন মিলনমেলাকে পৌঁছে দেয় চূড়ান্ত আনন্দের রেশে। পুরনো দিনের স্মৃতি, হাসি আর আবেগে ভরে ওঠে পুরো পরিবেশ। এই সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য রুবেল, দোলন, এহসান, ইফতি, টিটু, শিমুল, তানজিব ও সুমনের প্রতি অংশগ্রহণকারী সকল বন্ধুর পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। এই পিকনিক শুধু একটি ভ্রমণ বা আয়োজন নয়। এ ছিল বন্ধুত্বের বন্ধনকে নতুন করে অনুভব করার এক অনন্য উপলক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com