রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট: ইসি সচিব

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক, একুশের কণ্ঠ:: প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রবিবার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইউপির ভোটের প্রস্তুতি চলমান রয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট হবে। সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে। আর কোনো ভোটেই ইভিএম ব্যবহার হবে না। তবে ইভিএম ডিসপোজালের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসি।

এ সময় ইসি ৬ বছর বয়স থেকেই ব্যক্তির ডাটা নেওয়ার পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com