শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
উপজেলা নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে নির্বাচন করেছেন এমন ১৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে রোববার শোকজ নোটিশ ইস্যু হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
শনিবার দুপুরে ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।
তিনি বলেন, এমপি-মন্ত্রী যারা মদদদাতা তারাও শোকজ পাবেন। তবে তাদের নাম প্রকাশ করতে চাননি কাদের। জঙ্গি তৎপরতা একেবারে থেকে গেছে এমন দাবি আওয়ামী লীগ করে না।