শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকদের দায়িত্বহীনতা, স্বেচ্ছাচারিতা, কোচিং বাণিজ্যে ও নানা অনিয়মে ডুবতে বসেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম। এমনি অসংখ্য অভিযোগ উঠেছে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষদের বিরুদ্ধে।
ফলে শিক্ষকরা সরকারি বেতন ভাতা ভোগ করলের প্রতিনিয়ত শিক্ষার প্রতি তাদের অবহেলা যেন প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন শিক্ষা সচেতন ব্যক্তিবর্গ।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষকদের অলসতা,পাঠদানে অনিয়ম,ফাঁকি যেন নিত্য দিনের একটি বিষয়ে পরিনত হয়েছে।
অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগসাজসে শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান ব্যক্তিগত কাজে। তারা আরো জানায়, যথা সময়ে বিদ্যালয়ে না আসা ও ভুয়া হাজিরা খাতা দেখিয়ে অফিসে মাসিক রিপোট দাখিল করা যেন নবাবগঞ্জে এখন সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে।
উপজেলার বলমন্তর চর এলাকার বাসিন্দা শাহিনা খানম লিজা বলেন, ৭৩ নং বলমন্তর চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাছুদা রহমান বেলা, এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ায় নিজস্ব প্রভাব ও ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ শিক্ষকদের প্রতি খবরদারি করে বেড়ান ও বিদ্যালয়ে প্রতিনিয়ত অনুপস্থিত থাকেন। তার নিজের লোক দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের কথা জানান তিনি। সে আরো বলেন,তার প্রতিষ্ঠানের শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে প্রকাশ্য কোচিং বাণিজ্যের সাথে যুক্ত হলে তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার কারনে সে কোন ভূমিকা পালন করেন না। তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও নিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাতিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, তার স্কুলের প্রধান শিক্ষক নাজনিন আফরোজ দীর্ঘ সময় অসুস্থার কথা বলে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে করে
মাঝিরকান্দা এলাকার বাসিন্দা সোনিয়া খাতুন বলেন,আমাদের মাঝিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার ছেলে ৪র্থ শ্রেণীতে পড়েন বেশ কয়েক জন খন্ডকালীন শিক্ষক দিয়ে শ্রেণীকক্ষের পাঠ দান চলে। স্কুলের শিক্ষকরা অধিকাংশ সময় তাদের প্রাইভেট পড়ানো কাজে ব্যস্ত সময় পার করেন। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির দৃষ্টি আর্কষন করে কোন লাভ হয় নি। বরং আমার ছেলেকে সমস্যায় পড়তে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন রহমানের সাথে তার গ্রামীণ ফোন নাম্বারে বার বার যোগাযোগের চেষ্টা করলেও তার সংযোগ বন্ধ পাওয়া যায়।
সরেজমিনে দেখা গেছে, শিক্ষকদের অবহেলার কারনে অসংখ্য শিক্ষার্থীর লেখাপড়া ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। দলিত শ্রেণী ও গরিব শ্রমজীবি পরিবারের ছেলে মেয়েরা প্রতিযোগীতায় টিকতে না পেরে লেখা পড়া ছেড়ে বিভিন্ন কাজে চলে যাচ্ছে।
অনুসন্ধানে জানা যায়, উপজেলার অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হলে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের পছন্দেও লোক হওয়ায় নতুন কমিটি গঠন হয়নি।
উপজেলার ১৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশের ব্যবস্থাপনা কমিটির দায়িত্বশীল সদস্যরা বিগত জোট সরকারে আমলে গঠিত তাদের পছন্দের ব্যক্তিদের দ্বারা এখনো বহাল তবিয়তে রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে অনেক অজানা তথ্য। উপজেলার বারুয়াখালী ১০২ নং করপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে এলাকায় নানা বির্তক শুরু হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের দাবী, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীদেও সাথে জোট বেধে অভিভাবকদের সম্মতি ছাড়াই তাদের পছন্দের লোক বিএনপি নেতা আলহাজ¦ মো. রজ্জব মোল্লাকে বিদ্যালয়ের সভাপতি করতে উঠে পড়ে লেগেছে।
উপজেলার কৈলাইল, শোল্লা, বারুয়াখালী, যন্ত্রাইল, নয়নশ্রীসহ বেশ কয়েকটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষকগণ তাদের বিভিন্ন অপকর্মকে ধামাচাঁপা দিতে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাংঙ্গুল প্রর্দশন করে নিজেদের পছন্দের লোককে বছরের পর বছর বিদ্যালয় পরিচালনা কমিটিতে সভাপতিসহ বিভিন্ন পদে আসীন হতে সহযোগীতা কওে চলেছেন।যার ফলে পরিচালনা কমিটির সদস্যরা শিক্ষদের বিরুদ্ধে কথা কোন কথা বলেন না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ বলেন, মাছুদা রহমান বেলা ও নাজনিন আফরোজার বিষয় আমরা জানতে পেরেছি। তাদেরকে অভিযোগের বিষয় জানানো হয়েছে। দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে। কমিটি গঠনে অভিযোগ পেলে তদন্ত করে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহন করবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।