শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: রাজধানীর শাহবাগে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া করে ৪ জনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়ার সময় এই ঘটনা ঘটে।
এদিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করাকে কেন্দ্র করে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালসহ আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সব ধরনের যান চলাচল শিথিল করা হয়েছে।