মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শামসুজ্জামান দুদুর এক বছরের জামিন

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপির ভাইস-চেয়ারমান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে রমনা থানায় করা এক মামলায় এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

১ এপ্রিল রবিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে দুদুর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নাল আবদীন ও অ্যাডভোকেট সগীর হোসেন লিয়ন।

গত ৮ ফেব্রয়ারি বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীর রমনা থানায় শামসুজ্জামান দুদু সহ-বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই মামলা করা হয়।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে মৎস্য ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র : কালের কণ্ঠ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com