বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

শান্তিময় ও নিরাপদ দেশ গড়তে হলে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় আনতে হবে: সিরাজুল ইসলাম

মোঃ রেজাউল করিম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংবিধান বিশেষজ্ঞ এড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, শান্তিময় ও নিরাপদ দেশ গড়তে হলে জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ অতিষ্ট, তাই জাতীয় পার্টিকে এ দেশের মানুষ আবারও ক্ষমতায় দেখতে চায়। নতুন প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে হলে জাতীয় পার্টির সরকারের কোন বিকল্প নেই। সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির শাসনামলে এ দেশে বিপুল উন্নয়ন সাধিত হয়েছিল। মানুষ শান্তিতে ছিল, দেশে কোন খাদ্য সংকট ছিল না। দেশ ছিল স্বয়ংসম্পূর্ণ। অথচ পরবর্তী ২৮ বছরে সে উন্নয়নের ধারা ব্যহত হয়েছে। বর্তমানে দেশের সর্বত্রই দুর্নীতি, খুন, গুম, ধর্ষন, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা, সরকারী চাকরীতে ঘুষ বানিজ্য, মাদকে সয়লাব, প্রশ্নপত্র ফাঁস, জনগণের নিরাপত্তার অভাব সহ দেশে সামাজিক মুল্যবোধের ধ্বস নেমেছে। তাই এ দেশের জনগণ এখন পরিবর্তন চায়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা সদর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শ্রীনগর সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত কর্মী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা এড. আঃ রশিদ, জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলার সহ-সভপতি আলহাজ্ব আঃ জলিল পাঠান, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শাজাহান মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান পাপলুস, মোঃ আঃ সাত্তার, জাকির হোসেন,মহসিন মাঝি, মনির হোসেন, মোঃ আক্কাছ আলী, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, শাহআলম, বাদল মিয়া, দেলোয়ার হেসেন, আবুল হাশেম খান,শাখাওয়াত হোসেন, দিপু কাজী, শেখ মোঃ আল-আমিন, আউয়াল, নূরুল ইসলাম, আব্দুর রউফ, এরশাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com