শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পড়ান জাহিদুর রহমানকে। সকালে সাড়ে ১১টার দিকে জাহিদুরের শপথগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টার দিকে শেষ হয় সে আনুষ্ঠানিকতা।
স্পিকারের কার্যালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই জাহিদুর রহমান স্পিকারের কার্যালয়ে উপস্থিত হন। দুপুর ১২টার দিকে তিনি শপথ নেন স্পিকারের কাছে।
উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে বিএনপির ভরাডুবির মধ্যেও ঠাকুরগাঁও-৩ আসন থেকে জয়ী হয়ে চমক সৃষ্টি করেন জাহিদুর রহমান জাহিদ।