শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৯ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেলেন ৩৩০৬ জন। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯৭৭ জন। এপর্যন্ত শনাক্ত হলেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। আজ সুস্থ হয়েছে ২০৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন।
৬ আগস্ট, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭০৮টি। এদের মধ্যে রোগী শনাক্ত হয়েছেন ২৯৭৭জন। এদিকে ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৭ লাখ ১১ হাজার ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৯ লাখ ৭৩ হাজার ৯২৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ২১ লাখ ৬২ হাজার ১৩৬ জন।