বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

লৌহজংয়ে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আবু নাসের খান লিমন, লৌহজং মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
লৌহজংয়ে দৈনিক যায়যায়দিনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বুধবার উপজেলা বিক্রমপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যায়যায়দিনের উপজেলা সংবাদদাতা মোঃ আবু নাসের খান লিমনের সভাপতিত্বে । মাওয়া পুরাতন ফেরী ঘাট এলাকা থেকে একটি র‌্যালি বের হয়। উক্ত র‌্যালিতে
উপস্থিত ছিলেন বিক্রমপুর প্রেষক্লাবের,সাধারণ সম্পাদক,ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল,দৈনিক আমাদের সময়, লৌহজং প্রতিনিধি ও বিক্রমপুর রিপোর্টার্স ইউনিটির, সাংগঠনিক সম্পাদক
মোঃ রুবেল ইসলাম তাহমিদ, চ্যানেল টুয়েন্টি ফোর মুন্সিগঞ্জ জেলা ক্যামেরা পারসন,রাজিব বাবু, এন টি ভি, মুন্সিগঞ্জ জেলা ক্যামেরা পারসন, শুমিত সরকার, ৭১নিউজ টিভি মুন্সিগঞ্জ জেলা, প্রতিনিধি, খন্দকার মোহাম্মদ কাঞ্চন মাওয়া বাজার বিসিষ্ট ব্যবশায়ী মোঃ আনিচুর রহমান, ইঞ্জিঃ মোঃ মোতালেব খান, মোঃ বাহার মিয়া, ও মোঃ জুয়েল ফকির প্রমুখ
আলোচনা সভায় সভাপতি তার সূচনা বক্তব্যে বলেন, মাথা উঁচু রেখে দীর্ঘ ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পা রাখল যায়যায়দিন। জন্মলগ্ন থেকে মাথা না নুইয়ে দৃঢ়ভাবে পথ চলার শপথ নিয়েছিলাম আমরা। এক যুগে সেই শপথে আরও সংঘবদ্ধ আমরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যায়যায়দিন পত্রিকাটি সুদীর্ঘ ১৩টি বছর অতিক্রম করে ১৪তম বছরে পর্দাপণ করছে জেনে আনন্দিত হয়েছি। নিরপেক্ষ, আদর্শ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন। এ সময় আরও বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের,সাধারণ সম্পাদক, শেখ সাইদুর রহমান টুটুল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com