মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদ মিলনায়তন থেকে এক বর্ণ্যাঢ্য র্যালি বের হয়।
বাংলাদেশ ব্যাংকের সহযোগীতায় ও রুপালী ব্যাংক লিমিটেডের আয়োজনে র্যালি শেষে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়। রুপালী ব্যাংক রংপুর জোনাল ম্যানেজার ও উপ মহাব্যবস্থাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি ও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার যুগ্ন পরিচালক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম। এতে লালমনিরহাট জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীগন অংশ নেয়।
আলোচনা সভায় বক্তারা স্কুলের শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং তাদের সঞ্চয় সম্পর্কে বিশদ আলোচনা করেন।