মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

বিশ্ববাজারে কমল তেলের দাম

তেলের দাম কমার প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা এই দুই বিষয় বিবেচনায় নিয়ে বাজারে ওঠানামা করছে তেলের দাম।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার রাত গ্রিনিচ মান সময় রাত ১২টায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা ০.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৬.০৪ ডলারে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪৭ সেন্ট বা ০.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩.২৭ ডলারে নেমেছে।

এর আগে সোমবার তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬.৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্লেষকদের মতে, একদিকে সৌদি আরবে হামলার কারণে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তেলের দাম বাড়ার চাপ তৈরি করছে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা জোগাচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com