শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনীর ৩-৩ ড্র

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ ২৪ ডটকম : ১৪ ফেব্রুয়ারি রবিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা শুরু হয়েছিল বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ পুলিশ এফসি ও চট্টগ্রাম আবাহনী মধ্যে খেলা শুরু হয়। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ৬ গোলে রোমাঞ্চকর ম্যাচটি বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনী ৩-৩ ড্র হয়। উপভোগ্য ম্যাচের ১১ মিনিটে জোসেফ নূর রহমানের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। ম্যাচে ১ মিনিটের ব্যবধানে দুই গোল করে চালকের আসনে যায় চট্টগ্রাম আবাহনী। ১৯ মিনিটে জোরালো শটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার রাকিব।

কখনও রক্ষণের ভুলে আবার কখনও গোলরক্ষকের ভুলে, একের পর এক গোল হজম করল পুলিশ এফসি। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল দলটি। তাতে গুঁড়িয়ে গেল চট্টগ্রাাম আবাহনীর জয়ে ফেরার স্বপ্ন। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় পড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু বিরতির পর মাত্র ৫ মিনিটের ভেলকিতে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

২০ মিনিটে ডিফেন্ডার জয়ন্ত কুমার রায়ের দুর্বলতায় সতীর্থের লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে কাট ব্যাক করেন রাকিব হোসেন। আর জোরালো শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন গুইলের্মে। পরের মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন রাকিব। চিনেডু ম্যাথিউয়ের থ্রো পাস দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নিখুত শটে লক্ষ্যভেদ করেন এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলে আবারও গোল হজম করে পুলিশ। গোলরক্ষক নেহাল বল বাড়ান মুরোলিমজন আখমেদভের উদ্দেশ্যে। কিন্তু ছুটে এসে বল নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন রাকিব।

৫৭ মিনিটে আখমেদভের কর্নার থেকে আসা বলে দলটির হয়ে প্রথম গোল করেন আইভরিকোস্টের ফরোয়ার্ড ফ্রেডরিক পোডা। ৭৬ মিনিটে আবারও আখমেদভের কর্নার থেকে হেডে পুলিশের হয়ে দ্বিতীয় গোল করেন ল্যান্সিন তোরে। জটলার ভেতর কমল বড়ুয়ার শট গোললাইন থেকে হাত দিয়ে ফিরিয়ে লালকার্ড দেখেন চট্টলা আবাহনীর মঞ্জুরুর রহমান মানিক।

৭০ মিনিটে আমির হাকিম বাপ্পী গোল করে মোহামেডানকে সমতায় ফেরান। ৭৩ মিনিটে দলটির জয়সূচক গোল করেন মালির ফরোয়ার্ড সুলেমানে দিয়াবাতে। একই ভেন্যুতে আরেক ম্যাচে পুলিশ এফসির বিরুদ্ধে তিন গোলে এগিয়ে থাকার পরও জয় পায়নি চট্টগ্রাম আবাহনী।
এই নিয়ে লিগে টানা ৫ ম্যাচ জয়হীন রইলো ঢাকা চট্টগ্রামের দলটি। ৮টি মধ্যে ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট চট্টগ্রাাম আবাহনীর। এক ম্যাচ কম খেলা বাংলাদেশ পুলিশ এফসির পয়েন্ট আট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com