বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অনুসন্ধান চেয়ে রিট

অনলাইন ডেস্ক : আজ মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ রিটটি দায়ের করেন । রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কেন‌ নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে ।

রিট আবেদনে বলা‌ হয়, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে পাঁচ বিলিয়ন ডলারেরও‌ বেশি আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকীসহ আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্টরা । কিন্তু এ বিষয়ে দুদককে অনুসন্ধানের জন্য আবেদন জানালেও কোনো পদক্ষেপ নেয়নি সংস্থাটি ।

রিট দায়ের পর তিনি বলেন, রূপপুর প্রকল্পের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলাম । দুদক এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছি ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com