শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রবিবার থেকে পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে তার। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। সকলের দোয়া চেয়েছেন রিজভী।
প্রসঙ্গত, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনের সময় রিজভীর পেটে গুলিবিদ্ধ হন। এরপর তিনি সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি কম্প্লিকেশন (পড়সঢ়ষরপধঃরড়হ) সমস্যায় ভোগেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর আবার এই রোগে ভুগছিলেন রিজভী। এসময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।