সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

রাণীশংকৈলে সরকারী কর্মকর্তার সাথে এনজিও প্রতিনিধির সংলাপ অনুষ্ঠিত

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সরকারি কর্মকর্তা যুব উন্নয়নের সাথে বে-সরকারি সংস্থা (এমকেপি) এক সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার ( ১৮ মে) উপজেলা প্রকল্প কার্যালয়ে এমকেপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিএসও সভাপতি সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান। মানব কল্যান পরিষদের এরিয়া ম্যানেজার রাসেদুল জাম্মান লিটন, এরিয়া কো-অর্ডিনেটর রওশনারা বেগম, ফ্যাসিলেটর শিরিন সুলতানা।

সংলাপ সভায় যুবকদের উদ্দেশ্যে যুব উন্নয়ন কর্মকর্তা বলেন, যুব সমাজকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ সুবিধা কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে যুবকদের সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

সভায় আরও বক্তব্য এমকেপি’র প্রতিনিধি, গ্রাম, ইউনিয়ন ও উপজেলার সিএসও সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com