বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ দিনে অভিযোগপত্র দাখিল হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প নেইমারের অ্যাসিস্টে কোয়ার্টার ফাইনালে সান্তোস গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই: ড. ইউনূস প্রধানমন্ত্রী ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন  শহীদ নুরুজ্জামান জনির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন খন্দকার আবু আশফাক এমপি জুলাই বিপ্লবের ইতিহাস বিকৃতির চেষ্টা হলে জনগণকে নিয়ে প্রতিরোধের হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার ওমরাডাঙ্গী সড়কের জামায়াত অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার। নিহত শিবা রানী উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরছিল শিবা রানী। পথে ওমরাডাঙ্গী সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির সেলো মেশিনচালিত ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

একমাত্র সন্তানকে হারিয়ে শিবা রানীর বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরাও এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং পরিবারটির প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানউল্লাহ আল বারী বলেন, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শিবা রানীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতি স্থানীয়দেরও ব্যথিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com