শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

রাজধানীতে অর্ধশতাধিক ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি এবং মোবাইল ফোন ছিনতাই চক্রের মূলহোতাসহ অর্ধশতাধিক আসামি গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

গ্রেপ্তারদের কাছ থেকে চোরাই মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করার বিভিন্ন সরঞ্জামাদিসহ এক হাজারের বেশি বিভিন্ন ব্র্যান্ডের দেশি-বিদেশি মোবাইলফোন, ট্যাব, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২৫ এপ্রিল) থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com