শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত ৭

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের চালকসহ সাত জন আহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) সকালে রাউজানের চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে।

রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাউজানের নোয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ৭ জন আহত হয়েছে।

দুর্ঘটনায় আহত চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিম মিয়া (২০) মো. সাইফুল (২৪), মো. শরীফ (২৫) ও তাছলিমা বেগম (৪০)। আহত সবাইকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদিন বলেন, চট্টগ্রাম নগরী থেকে একটি বাস কাপ্তাই যাওয়ার পথে নোয়াপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ৭ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com