শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: জিএম কা‌দের

স্টাফ রিপোর্টার:: বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি। বেগম রওশন এরশাদ বর্তমানে স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ তথ‌্য জানান। এ সময় তি‌নি মহান আল্লাহর কা‌ছে বি‌রোধী‌দলীয় নেতার দ্রুত রোগমু‌ক্তি কামনা করে‌ছেন।

বেগম রওশন এরশা‌দের রোগমু‌ক্তি ও সুস্থতা কামনা ক‌রে মিলাদ ও বি‌শেষ মোনাজাতে দ‌লের মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যা‌য়ের নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

দীর্ঘ‌দিন ধ‌রে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আই‌সিউ‌তে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। কিছ‌ু‌দিন আ‌গে ‌কিছুটা সুস্থ হ‌লে তা‌কে হাসপাতা‌লের কে‌বি‌নে স্থানান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com