শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা

ই-কণ্ঠ অনলাইন::

গঠনতন্ত্র অনুযায়ী রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ ঘোষণা দেন। জিএম কাদেরকে কো -চেয়ারম্যান ও মশিউর রহমান রাঙাকে মহাসচিব বহাল রাখা হয়েছে। ৬ মাস পর দলের কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর ৪ দিন পর ১৮ জুলাই এক সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এরপর ২৩ জুলাই জিএম কাদেরকে চেয়ারম্যান হিসেবে অস্বীকার করে বিবৃতি দেন রওশন এরশাদসহ দলের সাত জন সংসদ সদস্য ও দুই জন প্রেসিডিয়াম সদস্য। তবে, পরবর্তী সময়ে এরশাদের চেহলাম উপলক্ষে কয়েকটি মিলাদ মাহফিলে একসঙ্গে দেখা যায় রওশন এরশাদ ও জিএম কাদেরকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com