মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে অপ-প্রচারে মসিউর রহমান মামুনের নিন্দা

মো: রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥

বঙ্গবন্ধুর সহচর ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সিনিয়র সহ-সভাপতি আনিছউজ্জামান সহ দলীয় নেতাদের বিরুদ্ধে অপ-প্রচারের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন।

শনিবার দুপুরে এক বিবৃতিতে তিনি জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে সারা দেশজুড়ে পরিচিত মোহাম্মদ মহিউদ্দিন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পুরো জেলার আওয়ামী লীগের নেতাকর্মীদের দুঃসময়ে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। মোহাম্মদ মহিউদ্দিনকে সহ জেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গত ৬ নভেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১০/১২ জনের একটি গ্রুপ মুখোশ পড়ে মানববন্ধনের নামে দুর্নীতি ও ভয়ের অভয়ারণ্য গড়ে তোলার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা।

মোঃ মসিউর রহমান মামুন আরো বলেন, এই মানববন্ধনের সংবাদটি বিভিন্ন পত্রিকা ও অনলাইনে প্রকাশের মাধ্যমে জেলা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন করার পাঁয়তারা করা হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে ও দীর্ঘদিন জেলা যুবলীগের রাজনীতির সাথে জড়িত থেকে মোহাম্মদ মহিউদ্দিনকে কখনো দুর্নীতির সাথে আপোষ করতে দেখিনি।

শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন মনে করেন, জননেন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক তৃণমূল আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা মোহাম্মদ মহিউদ্দিনের কঠোর তৎপরতায় হাইব্রিড হয়ে দলে প্রবেশ করতে না পারায় তার বিরুদ্ধে অপ-প্রচারে লিপ্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com