বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনামঃ
সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ

মেজর হাফিজ আত্মসমর্পণের পর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেছেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মেজর (অব.) হাফিজ। আদালতে শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভারতে চিকিৎসা শেষে গত ৩ মার্চ দেশে ফেরেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ওইদিন সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমান থেকে নামার পর কর্তৃপক্ষ তাকে বিমানবন্দরের ভেতরে বসিয়ে রাখেন। বেলা সাড়ে ১১টায় সেখান থেকে বের হন তিনি।

হাঁটুতে অস্ত্রোপচারের জন্য গত ১৪ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে এয়ার ইন্ডিয়ার বিমানে করে ঢাকা ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

এর আগে ১২ ডিসেম্বর স্ত্রী দিলারাসহ তিনি ভারত যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত যান।

এরপর ১৩ ডিসেম্বর হাফিজ উদ্দিনকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন তিনি।

রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২১ মাসের সাজাপ্রাপ্ত আসামি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আড়াই মাস পর দেশে ফিরলেন।

গত ২৮ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ২০১১ সালে গুলশান থানায় দায়ের করা মামলায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) ২১ মাসের সাজা দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com