বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ-১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা সাবেক সচিব মোঃ সামসুল হক শ্রীনগর প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শ্রীনগর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাবেক সচিব মোঃ সামসুল হক আগামী একাদশ জাতীয় সংসদ নির্বানের বর্তমান সরকারের উন্নয়নমূলক মেগা প্রকল্পগুলোর ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ-১ আসনটি গুরুত্বপূর্ণ উল্লেখ্য করে তিনি বলেন, বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার হাততে শক্তিশালী করার জন্য আগামীতে মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) আসনে আওয়ামী লীগ হতে এমপি পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। জনগণের আশীর্বাদ নিয়ে তিনি তার অবসর জীবন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ জনগণের সেবা করতে চান। এ সময় তিনি বর্তমান সরকার উন্নয়নমূলক দিকগুলো গণমাধ্যমে জনগণের কাছে তোলে ধরার জন্য আহবান করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, যুগ্ন-সম্পাদক অধীর রাজবংশী, সাংগঠনিক সম্পাদক এম আর রয়েল, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম শ্যামল, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম মাসুম, প্রচার সম্পাদক মোহন মোড়ল, কার্যকরী সদস্য মোঃ অমিত খাঁন, উজ্জ্বল দত্ত প্রমুখ।