বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনে আ’লীগের মনোনয়ন ফরম কিনলেন ইঞ্জি. সুব্রত সরকার

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) এর সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার।

রবিবার দুপুরে তিনি শ্রীনগর সিরাজদিখান উপজেলার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগে নিয়ে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেন এবং বিকেলে তা দাখিল করেন।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, মুন্সীগঞ্জ-১ আসনের জনগণের প্রানের দাবি হিসেবেই আমি এবার আওয়ামী লীগের মনোনয়ন কিনেছি এবং দাখিল করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য কাজ করছি। তাদের পাশে রয়েছি। আশা করি দলীয় মনোনয়ন পাব। নৌকার বিজয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com