বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ ডাবলুর সাথে যোগদান

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে॥ নৌকার বিজয়ের লক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ ডাবলুর সাথে যোগদান করেছেন ২ শতাধিক নেতাকর্মী।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলুর সাথে মঙ্গলবার দুপুরে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক হারুণ-উর-রশিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা মোঃ সিরাজ তালুকদারের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মিরাজ তালুকদার, এস এম শাহ আলম, জসিম, শহিদুল, হান্নান, ইয়াছিন, মোঃ সুমন, সজিব, ফয়সাল, নজরুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com