বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জ ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারীর ১ বছরের কারাদন্ড

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ)প্রতিনিধি॥ দোহারে এক মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা হতে বিকেল পৌনে ৩টা পর্যন্ত র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ ঢাকা জেলার দোহার থানাধীন দক্ষিন চর-জয়পাড়া গ্রামে অভিযান পরিচালনা করে মাদক সেবনকারী আব্দুল মান্নান মোল্লা (৩০) নামে এক মাদক সেবীকে গ্রেফতার করেন।

এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবা উপস্থিত থেকে উল্লেখিত ধৃত আসামীকে ১ বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com