বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি:: মুন্সীগঞ্জে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন মাদক ব্যবসায়ী।

বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মালেকের বাড়ি মুন্সীগঞ্জ সদরের ইসলামপুর এলাকায়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মহিতুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

কোম্পানি কমান্ডার মহিতুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মিরকাদিম পৌরসভার নগর কসবা এলাকায় র‍্যাবের টহল টিমের সঙ্গে একদল মাদক ব্যবসায়ীদের প্রায় ১৫ মিনিট বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে গেলে ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী আব্দুল মালেকের মৃতদেহ পরে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মুন্সীগন্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মাদক ব্যবসায়ী মালেকের নামে মুন্সীগঞ্জ সদর থানায় ১১টি মামলা রয়েছে। আব্দুল মালেকের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com