বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ২৬ জনকে সাজা, অবৈধ কারেন্ট জাল জব্দ

মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ বাংলাদেশের অন্যতম মূল্যবান মৎস্য সম্পদ (মা ইলিশ) রক্ষার্থে র‌্যাবের বিভিন্ন অপারেশন কার্যক্রমের ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতে ২৬ জন জেলেকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কাশেম বেপারী (৩৮), মোঃ রফিক খান (৫০), মোঃ সোহেল মাদবর (২০), মোঃ কাসেম মাদবর (৩০), মোঃ দেলোয়ার শেখ (৪০), মোঃ হারেম ভিসত্রী (৪০), মোঃ রাজ্জাক (৪৫), মোঃ মানিক (২০), মোঃ শাজাহান (৪০), মোঃ আনোয়ার (৩০), সোহেল মৃধা (২৫), মোঃ নিজাম খান (১৮), মোঃ আয়নাল বেপারী (৩২), মোঃ আক্তার দেওয়ান (২২), তৈয়ব আলী (৪৮), মোঃ রুবেল মৃধা (১৯), মোঃ আবু বক্কর মৃধা (৩০), কাদির মোড়ল (৬০), মোঃ আনোয়ার হোসেন (৪০), মোঃ শাহ্ জাহান (৩৫), সুমন মাদবর (২১), মোঃ রাসেল (২৫), মোঃ হাসেম শিকদার (৬০), মোঃ কামাল (৩৫), মোঃ রাছেল (২২), মোঃ সুমন (২৩)।

জানা যায়, মুন্সীগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খন্দকার এর মাধ্যমে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে (সরকার কর্তৃক নির্দিষ্ট বন্ধ ঘোষিত সময়ে) মা, ইলিশ ধারার অপরাধে ২৬ জন জেলেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ২০০ কেজি মা ইলিশ এবং অবৈধ ১ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করেন। উদ্ধারকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুর রহমান খন্দকার ধারা-১৮৮ পেনাল কোড মোতাবেক ধৃত আসামীদের প্রত্যেককে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদন করেন। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মা ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com