বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন মালির পাথর গ্রামে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জালসহ ১৯ জনকে গ্রেফতার করেছে র্যাব।
আজ মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় এঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ইয়াসির আরাফাত রাজু (২৮), সোহানি (২৮), শাহেদা বেগম (৪০), ইসরাত জাহান আক্তার (২২), হাজী আমির হোসেন (৬০), হাজী মোঃ মোখলেছুর রহমান, মোঃ আব্দুল জলিল (৩০), মোঃ মিতু আক্তার (২৭), নাফিজা আক্তার (২০), মোঃ আনিস (৪৫), হাজী মোঃ শামীম (৩২), মোঃ কামাল হোসেন (৩২), মোঃ আনোয়ার (৫৫), মোঃ আনিচ (৪৫), হুমায়ন কবির (৪৮), আব্দুল আহাদ, মুক্তা, তানজিলা, আসমানি বেগম।
জানা যায়, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন এর মাধ্যমে র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্সসহ একুশ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং কারেন্ট জাল তৈরীর জন্য মনোফিলামেন্ট সুতা ভর্তি ববিন পনের হাজার পিস সহ তাদেরকে গ্রেফতার করেন।
আসামীরা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৪-ক(১) অনুযায়ী কারেন্ট জাল, কারেন্ট জাল তৈরীর মনোফিলামেন্ট সুতা ভর্তি ববিন বহনসহ মজুদ রাখায় ধৃত আসামীদের প্রত্যেককে ৫,০০০(পাঁচ হাজার) টাকা করে মোট ৯৫,০০০(পচানব্বই হাজার) টাকা অর্থদন্ড প্রদান করেন। কারেন্ট জাল ও মনোফিলামেন্ট সুতার আনুমানিক মূল্য ২,৫০,০০,০০০(দুই কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। জরিমানা প্রদান স্বাপেক্ষে ধৃত আসামীগণ মুক্তি পায় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।