বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে ইয়াবা সহ যুবক গ্রেফতার

মোঃ রেজাউল করিম রয়েল শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জে ইয়াবা সহ এক যুবককে গ্রেফতার র‌্যাব-১১ মুন্সীগঞ্জ।

গত সোমবার গভীর রাতে র‌্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন বৈখর গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকার এর বসত বাড়ীর পাশে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ তরুন সোহেল (২৮) কে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোহেল মুন্সীগঞ্জ জেলার বৈখর গ্রামের মোঃ শফি উদ্দিনের ছেলে।

র‌্যাবের এক প্রেসরিলিজের মাধ্যমে জানায় এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com