বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সীগঞ্জ) থেকে:: গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন দক্ষিন চুরাইন (মরাখাল) গ্রামে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ পলাশ হোসেন ওরফে হেলপার পলাশ (৩০)কে গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ আফজাল হোসেন মাঝি।
জানা যায়, ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার দক্ষিন চুরাইন (মরাখাল) গ্রামে পলাশের বাড়ি। র্যাব-১১ পলাশের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩শ’ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট উদ্ধার করেন।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫শ’ টাকা। এ সংক্রান্তে উক্ত আসামীর বিরুদ্ধে ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।