বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতা॥ মুন্সীগঞ্জ জেলার মুছামান্দ্রা গ্রামে অভিযান চালিয়ে মোঃ ফরহাদ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
আজ সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টার সময় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ ফরহাদ (২০)কে গ্রেফতার করেন। এসময় তার দেহ তল্লাশী করে ১৫৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১ টি মোবাইল সেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪৭ হাজার ১শত টাকা।
এ বিষয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।