বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম রয়েল, শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥ র্যাব-১১, সিপিসি-১, মুন্সিগঞ্জ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল সোমবার রাত পৌনে ১১টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, র্যাব-১১, সিপিসি-১, কোম্পানী কমান্ডার এএসপি মোঃ মহিতুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দোহার থানাধীন জয়পাড়া বাজারস্থ মোঃ ছন্দু মোল্লা (৩০) এর কাঠের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জয়নাল মোল্লা (৪৮), মোঃ শিহাব উদ্দীন (২৪) ও মোঃ রাসেল হোসেন (২৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৬৭ (একশত সাতষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫শত টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ৪টি মোবাইল সেট উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫১ হাজার একশত টাকা।
এ ব্যাপারে উক্ত আসামীদের বিরুদ্ধে ঢাকা জেলার দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।