শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

মির্জা ফখরুলের মায়ের মৃত্যুতে ওবায়দুল কাদেরের সমবেদনা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: বিএনপি মহাসচিবের মা ফাতেমা আমিন মারা যাওয়ার খবর পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে মির্জা ফখরুল ইসলামকে সমবেদনা জানান।

১২ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় ওবায়দুল কাদের এ ফোন করেন। এসময় তিনি ফখরুল ইসলামের কাছে জানতে চান তার মায়ের জানাযা কখন এবং কোথায় অনুষ্ঠিত হবে। প্রতিদত্তরে ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। তখন ওবায়দুল কাদের বলেন, ‘এক্ষেত্রে কোন সহযোগিতার প্রয়োজন হলে আমাকে জানাবেন।’

দেশের রাজনৈতিক অঙ্গনের প্রধান দুই প্রতিপক্ষ দলের এ দুই অন্যতম নেতাদের আলাপকালে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার মা’ও মারা গেছেন। মা হারানোর বেদনা আমি বুঝি। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি।’

ওবায়দুল কাদের ও মির্জা ফখরুলের এই ফোন আলাপের কথা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। সুত্র-ইত্তেফাক

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com