শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

মির্জা ফখরুলসহ বিএনপির ৮ নেতা আত্মসমর্পণ করে জামিন আবেদন

নিজস্ব প্রতিবেদক::

রাজধানীর হাতিরঝিল থানার নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ আট নেতা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

সোমবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এ বিষয়ে শুনানি শেষ হয়েছে। আদালত পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার অপর আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েস্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমদ ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com