শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মিয়ানমারের ছোড়া গুলিতে বাংলাদেশী শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোঁড়া গুলিতে বাংলাদেশী মেয়ে শিশু নিহত হয়েছে। এ ঘটনায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেও বলে জানা গেছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ রোববার সকালে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির সাথে অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। ওই সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে ওই শিশুটি নিহত হয়। মেয়ে শিশুটির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে মিয়ানমারে অভ্যন্তর থেকে ভেসে আসছে বিকট শব্দ। মিয়ানমারের সীমান্ত লাগোয়া বাংলাদেশের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, থেমে থেমে বিকট শব্দে কেঁপে উঠছে হোয়াইক্যং বাজার, তুলাতলী, লম্বাবিল, তেচ্ছিব্রিজ, উনছিপ্রাং, কুতুবদিয়াপাড়া, কান্জরপাড়াসহ বিভিন্ন এলাকা। ধারণা করা হচ্ছে মিয়ানমারে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে।

হোয়াইক্যংয়ের উনচিপ্রাংয়ের বাসিন্দা উনছিপ্রাং বাজার পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে প্রচন্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারে জান্তা সরকার আরাকান আর্মির ওপর আকাশপথে হামলা করছে। অসমর্থিত একটি সূত্র বলছে, সীমান্তের ওপারে মংডুর কুমিরাখালীতে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com