শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

মান্নাকে ৩ মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ

নিজস্ব প্রতিবেদক::

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ৩ মাসের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। তবে তাকে বিদেশ থেকে ফিরে ৩ সপ্তাহের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে বলা হয়েছে।

পাসপোর্ট ফেরত চেয়ে মান্নার করা এক আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৩ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মান্নার পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান ও আইনজীবী এম মনজুর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

ছেলেমেয়েকে দেখতে কানাডা যেতে চান মান্না। পাশাপাশি নিজের চিকিৎসার জন্য যুক্তরাজ্যসহ অন্য দেশে যাওয়ার কথা রয়েছে তার। কিন্তু মান্নার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার জামিনের শর্তে আছে, তার পাসপোর্ট জমা রাখতে হবে।

এমতাবস্থায় পাসপোর্ট ফেরত চেয়ে ৫ মে আবেদন করেন মান্না। আবেদনের শুনানি নিয়ে আজ আদালত এ আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com