শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মাদক সামাজিক সমস্যা সমন্বিত ভাবে রুখতে হবে-পুলিশ আইজিপি

রাবি প্রতিনিধি: সামাজিক সমস্যা সমন্বিত ভাবে রুখতে হবে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারি বলেছেন, ‘মাদককে পুলিশি সমস্যা হিসেবে দেখলে ভুল হবে। এই সমাজিক সমস্যাটি সামাজিক ভাবেই রুখতে হবে। যখন আমাদের শক্তির উৎস জনগন। আমরা বিশ^াস করি তাদের সমন্বিত প্রচেষ্টায় মাদক সমস্যার সমাধান সম্ভব।’
বুধবার দুপুরে ২ টায় রাজশাহী বিশ^বিদ্যালয় ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। বেলা ১২ টায় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে বিশ^বিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সমাবেশের শুরু হয়।
পুলিশ আইজিপি বলেন, ‘যে মাদক নিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি সেটি বাংলাদেশে উৎপাদিত হচ্ছে না। মাদকের উৎপাদন স্থল খুজতে গিয়ে দেখতে পেয়েছি সীমান্ত অতিক্রম করে মাদক বাংলাদেশে আসে। সমস্যাটিকে সঠিক ভাবে মোকাবেলা করতে হলে চিন্তা করতে হবে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন পর্যায় নিয়ে। তাই আমাদের এটির পরিবহন, বিপনন, সেবন ও মাদকসেবীদের চিকিৎসা দেওয়া, পূনর্বাসন সকল স্তর নিয়ে চিন্তা করতে হবে। তাহলে যেভাবে আমরা সন্ত্রাস, জঙ্গিবাদকে রুখে দিতে পেরেছি সেভাবে মাদককেও রুখে দিতে পারব।’
সমাবেশের প্রধান আলোচক রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেন, ‘সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক শুধু বাংলাদেশের সমস্যা নয়। এটি একটি বৈশি^ক সমস্যাও। আইন ব্যবসা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও মাদক সেবন থেকে মুক্ত নয়। এমনও খবর আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনেকে মাদক সেবনের সাথে জড়িত। মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের জন্য সামনে বড় ধরনের দু:সংবাদ রয়েছে’।
এর আগে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারিকে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং আর এমপির সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপিকে সম্মাননা স্মারক তুলে দেন বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।
বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন আইন বিভাগের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ ও মেহজাবিন কথা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, বিশ^বিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর রাজশাহী বিশ^বিদ্যালয়ের সভাপতি সুমাইয়া রহমান কান্তি প্রমুখ।
অন্যান্যের মধ্যে বিশ^বিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী, ছাত্র উপদেষ্টা ড. জান্নাতুল ফেরদৌস, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com