শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক::

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের করা আবেদন খারিজের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এই আদেশ দেন। এর ফলে মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে গত ৮ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মওদুদের আবেদন খারিজ করে দেন। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন মওদুদ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com