মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন গ্রেপ্তার

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভূমিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেপ্তার করে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান এলাকায় ১০ কাঠা জমি অবৈধভাবে আত্মসাতের অভিযোগে কুতুব উদ্দিন আহমেদের বিরুদ্ধে আজ মামলা দায়ের করা হয়। দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে গুলাশন মডেল থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com