শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বিশ্ব “মা” দিবস উদযাপন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ আজ রবিরার (১৩ মে) সকালে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত বিশ্ব “মা” দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্তকর্তা জুলেকা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি, জাতীয় মহিলা সংস্থা বোচাগঞ্জ উপজেলা শাখার চেয়ারম্যান হনুফা বেগম প্রমুখ।

এসময় বোচাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম সহ বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা “মা” দিবসের তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com