শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার

বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় কিশোরসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় এক কিশোর চালককে আটক করেছে পুলিশ। এ সময় ওই কিশোরকে গাড়ি চালাতে সহযোগিতা করার অভিযোগে গাড়িটিতে থাকা আরো ছয় জনকে আটক করা হয়।

শুক্রবার (৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে নগরীর পতেঙ্গা নেভাল ওয়েস্ট পয়েন্ট এবং সী-বীচ ক্রসিং এর মাঝামাঝি বঙ্গবুন্ধ ট্যানেল অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

পতেঙ্গা এলাকায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, একটি জিপ গাড়ি বেপরোয়া গতিতে চালাচ্ছিল এক অপ্রাপ্ত কিশোর। এতে সড়কে দুর্ঘটনা সৃষ্টির আশঙ্কা তৈরী হয়। নিজের জীবনের পাশাপাশি সে গাড়িটিতে আরোহীদের জীবন ও পথচারীদের জীবন হুমকির মুখে ফেলে। বিষয়টি নজরে আসলে অভিযান পরিচালনা করে গাড়িটিকে আটক করা হয়। এ সময় ওই কিশোর ও তাকে গাড়ি চালাতে সহযোগিতা করার অভিযোগে আরো ছয় জনকে আটক করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com