বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার স্বরণ সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি॥ শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দূপুরে শ্রীনগর উপজেলার অডিটোরিয়ামে পিস এ্যাম্বাসিডর মুন্সিগঞ্জ জেলা সভাপতি ও শ্রীনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সেলিম হোসেন খাঁনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মাষ্টার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।

পিস এ্যাম্বাসিডর কো-অডিনেটর ও মুন্সিগঞ্জ জেলা সুজন এর সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাতিয় পার্টির প্রেসিডিয়াম সিডিয়াম সদস্য এ্যাড. শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির উপদেষ্টা তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা সুজন-সভাপতি ও মুন্সিগঞ্জ-বিক্রমপুর সমিতির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী সামসুদ্দিন, জেলা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী ইকবাল হোসেন, সুজন-জেলা কোষাধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান, সিরাজদিখান উপজেলা সুজন- সদস্য সচিব সাংবাদিক এমদাদুল হক পলাশ মাষ্টার, শ্রীনগর উপজেলা সুজন-সাধারন সম্পাদক ডাঃ মাসুম খাঁন ডালু, সহ-সভাপতি আলহাজ্ব আঃ জলিল পাঠান, ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, আঃ লতিফ মাষ্টার, আঃ বারেক বাবুল, যুগ্ম সম্পাদক রিমন হোসেন, ডাঃ ফজলুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবু, দিল মোহাম্মদ, দপ্তর সম্পাদক আবুল হাসেম, এমদাদ আলী মাষ্টার, আঃ হাই, কামরুন নাহার চৌধুরী মেম্বার, সেলিনা মেম্বার, রুমেল মেম্বার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com