শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিচার বিভাগ স্বাধীন নয়, আউয়ালের জামিনই তার প্রমাণ: মওদুদ আহমদ

নিজস্ব প্রতিবেদক::

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিচার বিভাগ আর স্বাধীন নয়, পিরোজপুরে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের জামিনই তার প্রমাণ।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এর আগে সকালে পিরোজপুরে সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের পর বিচারক প্রত্যাহারের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনেছেন কয়েকজন আইনজীবী। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বলেছেন-এটা প্রধান বিচারপতির নজরে আনেন। কি হয়েছে আমরা জানি না। প্রধান বিচারপতি জিএ (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন) কমিটির প্রধান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com