শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

বিকেলে বৈঠকে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক::

পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ভার্চুয়ালভাবে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচন ঘিরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে যে কোন্দল সৃষ্টি হয়েছে, তা নিরসনে নেতারা আলোচনা করবেন। এছাড়া সাংঘর্ষিক পরিস্থিতি এবং সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও পর্যালোচনা হতে পারে বৈঠকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com