শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বিকালে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

নিজস্ব প্রতিবেদক::

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ শুক্রবার বিকেল ৪টায় জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। দলটির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। যুগান্তর

সূত্র জানায়, বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশ সফল করার বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ছাত্রদলের চলমান সংকট নিরসনের বিষয়েও কথা হবে।

কারাবন্দী খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভাগীয় সমাবেশের প্রথমটি বরিশালে অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। ২০ জুলাই দ্বিতীয়টি চট্টগ্রামে এবং ২৫ তারিখ খুলনায় সমাবেশ করা হবে।

বরিশাল বিভাগের সমাবেশ নিয়ে পর্যালোচনা এবং অন্যান্য বিভাগের সমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হবে স্থায়ী কমিটির বৈঠকে। পাশাপাশি সব বিভাগের সমাবেশ করার পর ঢাকায় একটি বড় সমাবেশ করার বিষয়েও আলোচনা হতে পারে।

খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি প্রক্রিয়া ও অগ্রগতির বিষয়টিও বৈঠকে উঠে আসবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com