শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিকালে নির্বাচন কমিশনে যাচ্ছে বিএনপি

একুশের কণ্ঠ অনলাইন:: খুলনা ও গাজীপুর সিটিতে নির্বাচনী অনিয়ম ও বিএনপি নেতা-কর্মীদের গ্রেফতারের বিষয়ে কথা বলতে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশনে যাবে বিএনপির একটি প্রতিনিধি দল।

স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে সিনিয়র নেতা আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু ইসিতে যাবেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com