শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

বিকালে ঐক্যফ্রন্টের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক::

ঢাকার দুই সিটির নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের বক্তব্য জানাতে সংবাদ সম্মেলন আহ্বান করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট। ফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের আহ্বানে আজ শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার দুই সিটির আসন্ন নির্বাচনের ইভিএম ব্যবহার এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এসময় ড. কামাল হোসেন ছাড়াও জাসদনেতা আসম আব্দুর রব, বিএনপি’র ড. আবদুল মঈন খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com